আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বিএনপি সরকার এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে দলের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে দলীয়করণ চলছে। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে নিজেদের ব্র্যান্ডিং করছে বিএনপি। একই সঙ্গে জনগণের রায়কেও অবমাননা করছে দলটি বলে অভিযোগ করেন তিনি।
এ পরিস্থিতিতে দেশ রক্ষায় জুলাইয়ের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি অভিযোগ করেন, সারাদেশে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন।
আখতার হোসেন আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণেও সরকার ব্যর্থ হচ্ছে।




