International Conference of Asian Political Parties (ICAPP)-এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশ্যে আজ ৪ নভেম্বর ঢাকা ত্যাগ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চার সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জননেতা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি কে এম বিল্লাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজন শিকদার।

সফরকালে আইসিএপিপির সাধারণ অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি আগামী ৭ ও ৮ নভেম্বর সিউলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত একগুচ্ছ সাংগঠনিক ও দাওয়াতি সভায় প্রতিনিধি দলটি অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ।