
ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কোরিয়া শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও ওলামা-সুধী সম্মেলন ৮ নভেম্বর
আগামী ৮ নভেম্বর রবিবার সিউলের ইতেওনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কোরিয়া শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও ওলামা-সুধী সম্মেলন অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত আলেম-ওলামা, ইমাম-খতিব ও দ্বীনপ্রিয় সুধীজনের অংশগ্রহণে মতবিনিময়ের লক্ষ্যে এ আয়োজন।







