১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্র গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরে পীর সাহেব চরমোনাইকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের শীর্ষস্থানীয় ও উর্ধতন নেতৃবৃন্দ।
এই চৌদ্দ দিনের সফরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন মসজিদ ও স্থানীয় মুসলিম কমিউনিটিতে আয়োজিত দাওয়াতি সভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও সফরকালে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বৈশ্বিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গেও তার মতবিনিময় করার কথা রয়েছে।




