মুফতি ফয়জুল্লাহ আমান
আল্লাহ তায়ালা বলেন,
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
"আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমরাই তাঁকে ভয় করে।" (সূরা ফাতির, ২৮)
আয়াতটি পড়লে মনে প্রশ্ন জাগে, তাহলে কি শুধু মাদরাসায় পড়া আলেমরাই আল্লাহকে ভয় করেন? সাধারণ মানুষের অন্তরে কি আল্লাহর ভয় থাকে না? আর আয়াতে "আলেম" বলতে আসলে কাদের বোঝানো হয়েছে?
আল্লাহকে যে যত বেশি চেনে, তাঁর বড়ত্ব, ক্ষমতা ও সৃষ্টির রহস্য সম্পর্কে যে যত বেশি জানে, তার অন্তরে আল্লাহর ভয় ততই গভীর হয়। তাই আল্লাহর ভয় শুধু ডিগ্রি বা লেবাসের বিষয় নয়, এটি অন্তরের জ্ঞান ও উপলব্ধির বিষয়।
এই আয়াতের ব্যাখ্যা ও আমাদের জীবনে এর শিক্ষা নিয়ে আলোচনা দেখুন ভিডিওতে।
দাওয়াহ২৪ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নিয়মিত কুরআনের ব্যাখ্যা ও দ্বীনি আলোচনা পেতে।




